এই মুখটাতে অনেক সুখ, হাসি অনেক
তবু কোথায় যেন একটা ছায়া, এক বুক ভরা দুখ
নিরন্তর রয়েছে চেয়ে পথের পানে,
নিশিদিন আছে আশায় আশায়
আসবে বর্ষা কোন এক মেঘলা দিনে
ভিজাতে তার অন্তর! শরতের লাবন্যে
একদা উঠবে হেসে দিগন্ত-প্রান্তর,
বসন্তের কোকিল কুহকে বিরহের হবে অবসান,
চেয়ে আছে আশা-উচ্ছ্বাসে বিশ্বাসী-শঙ্কিত প্রাণ।
মন্তব্য (12)