দিনের বাগানে আছে শত শত ফুল
রূপগন্ধে উচ্ছ্বসিত গর্বিত হিল্লোল,
স্বর্গের অমৃত বুকে অনন্ত জীবন
রাখিয়াছে তৃপ্ত করি সকলের মন।
রাতের আঁধারে তারা ম্লান হয়ে যায়,
নিভে যায় সব আশা জেগে থাকে ভয়।
.
সব ভয় দূরে ফেলে ফোটে রাত ফুল,
অন্ধকারে আসিয়া সে করে নিতো ভুল?
রাতে নিদ্রিত ছায়ার ঘন অন্ধকারে
নামহীন সেই পুষ্প কহে অতি ধীরে,
সূর্যের আশীষ নিয়ে আঁধারের সাঁঝে
ভালোবেসে আসা মোর তোমাদের মাঝে,
আলোর রূপ বিলাতে মোর আগমন
ছড়াবো আঁধার মাঝে মায়ার স্বপন!