জোছনা আমার নয়
কলঙ্ক আমার,
আলো হয়ে যা ঝরে সে আমার দগ্ধ অন্তর
সূর্যের উত্তাপে।
পাড়ি দিয়ে দূর আকাশ
স্বপ্নেরা ফিরে আসে নীড়ে,
তাদের কথার ভিড়ে
রাত হয় অন্ধকার
ভালোবাসা থাকে ঘিরে চারিধার,
তখন দগ্ধ অন্তর আমার
রূপালী লাবন্য ছড়ায় তোমার হৃদয়ের ভিতর।
Comments (10)