চেনা হয় নাই আমার তোমায়
বাদল ধারায় ঝরেছিলে আমার গায়
বৃষ্টির সুরে সুরে মাতায়ে মন,
ছড়ায়েছিলে গান, সিক্ত করে বিরহী প্রাণ।
যখন আকাশে উঠেছিল চাঁদ,
পেতেছিলে জোছনার ফাঁদ,
তবু পড়ে নাই ধরা শেফালীর সাধ
রাতের পবনে। নিশীথ গহনে
পরানের মাঝে গিয়েছ ডেকে নিভৃত গোপনে,
তবু বুঝি নাই এসেছিলে কাছে চেনাতে আপনায়।
চিরচেনা তুমি, যখনই গিয়েছ ফিরে তখনই চিনিলাম তোমায়!
মন্তব্য (11)