ঘাস লতা পাতা শামুক ভালোবেসে প্রতিদিন
হাঁটত সে মাটির কাঁচা পথ ধরে।
শিশিরের নম্র ভারে দু’ধারে
ফসলে ভরা ধান পাতা পড়ত লুটায়
তার গায়, ঠোঁটে দিত এঁকে
মমতা সুধা, আবেগে ভরাতো মর্মতল। তখন
দেখত সে সূর্যোদয় দাঁড়ায়ে ক্ষণকাল
ভুলে আপনারে। তারপর বসত বিলের পাশে,
শাপলার হাসি আলোর ভেলায় ভেসে এসে ছুঁয়ে দিত
নয়ন। উদ্ভাসিত দিগন্ত তার পানে চেয়ে
বলত, যেন ভরে থাকে হৃদয় তোমার
এমনি মুগ্ধগীতে, জীবনের প্রতি প্রভাত সঙ্গীতে!
মন্তব্য (17)