পথের শেষে দেখা তোমার না যদি পাই
মিছে আমার পথা চলা,
দিগন্তের সাথে কথা বলে হেসে খেলে
আমার যায় বেলা
তোমার দেখা পাব শেষে শুধু সেই আশাতে
সময়কে মোর এমনি হেলাফেলা।

মিথ্যে যদি হবে আমার আশা
কেন প্রাণে জাগাও পথের দিশা
অনুভবে কেন আস কাছে
কেন বলো, “বেশী তো নয়, অল্পটুকু বাকি আছে।
মোড় পেরিয়ে এ বাঁক ঘোরো,
আমি বসে আছি তোমার তরে বৃষ্টিধারার ওপারে
রংধনুর নায়,
শ্যামল মেঘের ছায়ায়”?