কোন স্বপনের আশায় সাঁঝের তারা · কবিতা · 2017-11-08 · 888 ভিউ ভোরের পাখী চলে ঊড়ে ডানা মেলে দূরের ডাকে মুক্ত পাখায়, কোন স্বপনের আশায় আশায় কিসের নেশায় শূন্য আকাশ তাকে ভুলায়। কোথায় গিয়ে নামবে সে কোন পথের বাঁকে খালের পাড়ে কাহার আঙ্গিনায়, অপেক্ষাতে সেথায় কী তার মনের সুজন একটি দিনের ক্ষণিক খেলায়? শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (12)