তুমি যখন আমার সাথে ছিলে
শাখায় শাখায় উঠত লতা দুলে,
আকাশ তারায় জোছনা ধারায়
ঝরত স্বপন পূর্ণিমা শ্রাবণে,
গান গেয়ে সে ছুটতো আকাশ পানে।
সাঁঝ আকাশে সর্ষে ফুলের হাসি
ছড়িয়ে দিত আবীর রাশি রাশি,
আশায়-ভাষায় কলসী-ভরা জলে
ভাবনা আমার নাচত ছল-ছলে -
তুমি তখন আমার সাথে ছিলে!
মন্তব্য (16)