পথের শিশু ঘুমায় পথে
কেউ কি রাখে খোঁজ?
এমনি কত ঘটনা ঘটে
দিনে রাতে রোজ।
দেয় না যে কেউ, পায় না খেতে
সবার কাছে চায় গো খাবার,
জন্ম কেন ব্যর্থ এমন
বলো দেখি কি দোষ তার?