দীপাবলির প্রদীপ জ্বালো, ফুটাও আঁধার মাঝে আলো
দীপ্ত শিখার লক্ষ মেলায় ঘুচাও মনের যত কালো।
আঁধার যেথায় আলোকেতে মেশে
চেতন সেথায় আপনি প্রকাশে
সেই বোধনে জ্ঞানের শিখা আপন হৃদয় দীপে জ্বালো।