অযুত তারার আলো জ্বেলে স্বপ্নগুলো ভাসে
রংগিন জোৎস্না ঢেলে। বলছে ওরা, চলতো দেখি
কে পারে ঐ ধরনীতে যেতে সবার আগে।
সেথায় আছে শীতল বাতাস, নদীর ঢেউয়ের খেলা
মনের সাথে মনমিশিয়ে ঘরে ঘরে বর-বধূর মেলা।
আমরা যাবো ছুয়ে দেবো, চোখে তাদের রঙ মিশাবো
হৃদয়ে দেবো দোলা, আশায় আশায় গান ভাসাবো,
মনের খুশী, প্রাণের হাসি ফুলে ফুলে ভরবে বকুল তলা!