কতদিনের পরে তুমি এলে
পড়ল বুঝি মনে যাকে গিয়েছিলে ফেলে অবহেলে,
ভেবেছিলে সে নয় তোমার কেহ?
পথের মাঝে হয় যে দেখা পথের মানুষ কত
সবাই এদিক ওদিক তাকায় অবিরত
তেমনি কেহ এসেছিলো তোমার সমুখে,
ভাবনিতো হৃদয় তাহার কাঁদে তোমার দুখে।
স্বপ্নে বুঝি ভেসেছিল আমার মুখ
জানলে তখন এ জগতে আমি তোমার বেদনভরা সুখ,
এলে কি তাই ফিরে?
সেই ভাল, হোক না তা অনেক দিনের পরে!