একটা ছোট্ট গাছ মাথা তুলে দাড়াতে না দাড়াতেই
আকাশ তাকে বলল, আমি আছি কত উঁচুতে
তবু ছুঁয়ে থাকি তোমাকে, তুমি অনেক উঁচু হও।
বাতাস বলল, অনেক দূর থেকে এসেছি আমি,
আবার অনেক দূরে চলে যাব, তবু প্রতিক্ষণ
আমি তোমাকেই ছূঁয়ে রব। সেই দূরান্তেই তুমি বিস্তৃত হও।
গাছ ভাবে, কেমন করে সে অত উঁচুতে পৌঁছবে
অথবা, বিস্তৃত হবে, অনেকদূর যাবে। হঠাৎ একদিন
স্বপ্ন এসে ভর করে তার মনে, সেই স্বপ্নের ছোঁয়ায়
ডালপালা বিকশিত পাতাফুলে হিল্লোল জাগে তার প্রাণে,
সে চলে যায় আকাশের থেকেও অনেক উপরে,
দূরান্ত থেকে অনেক দূরে – কল্পনার সীমাহীন প্রান্তরে!
Comments (18)