ধর্মের কি ওরা বোঝে মর্ম? সত্য যদি তা হয়
যুদ্ধ কেন, কেন অত্যাচার? কেন এ পৃথিবী এখনো নয় কল্যানময়।
ধর্মের নামে যারা অত্যাচার করে মানুষেরে
কেমনে তারা মানুষ হবে? ধর্ম কি কখনো পশু হতে শেখায়?
ধর্মে যারা অন্ধ তারাই দানব, তারা বোঝে না ন্যায়-অন্যায়,
শোষণ, ধর্ষণ, হত্যা বিভিষীকায় আনন্দ যারা পায়
কেমন করে বলতে পারো চলছে তারা স্রষ্টার ইচ্ছায়?