শরৎ আকাশে তুমি হেসে ভেসে চলে যাও
কোন সুদুরের দেশে কাকে খুঁজে বেড়াও
সাদা-কালোয় হাল্কা আলোয় তুলে পালের নাও।

আমার মনে তোমার ছায়ার ছোয়া লাগে
পুলকেতে ভাবনা আমার সপ্ত রঙে রাগে,
আমার কথা বলো তাকে যখন আঙিনা তার মাড়াও।