আমার প্রথম চিঠি এলো আমি রাখবো কোথায় ওরে
থাকুক আমার বুকের কাছে, হৃদয় কাঁপন শোনাই তারে,
উথলে ওঠা জোয়ারে স্বপ্ন আমার সপ্ত আকাশ ঘুরে
গোপন ব্যথায় মনের রতন এল আমার কাছে ফিরে,
ফুলের সুবাস মাখা লিপিখানি হারিয়ে যাবার আমন্ত্রণ
এখনো হয়নি পড়া পুলকেতে কাঁপছে আমার সর্ব জীবন।
কোথায় আমায় নেবে টানি কোন সে গৃহকোণে
ডাক দিয়েছে মন ছুয়েছে উতাল বাঁশী বাজছে কি তাই প্রাণে?
পূর্ব কালে স্মৃতি আমার সারা অংগ জুড়ে, মনে পড়ে
আশায় আশায় ভাসিয়ে ভেলা সেজেছিলাম মনের মতন করে।
কোন কালের বন্ধনীতে সখা আমার ছিল ঘাটের কুলে বসে,
বলেছিলাম, দিও চিঠি যখন আমি আসব ধরায় তোমায় পাবার আশে।
সেই চিঠি আজ এল যে, সে যে আমার পূর্ব স্মৃতি কথা
সে যে আমার এ জীবনের মধুর হাসি নতুন স্মৃতির ব্যথা।