শিউলি ফোটার বেলায় আমায় ডাকলে নাগো
ডাকলে ঝরার বেলায়, মালা গেঁথে আমার গলায়
দিলে তারে তুমি, তোমার ছোয়ায় কাঁদল আমার হৃদয়।
কি জানি কোন ক্ষণে
দেখা  আমার হয়েছিল তোমার সনে
সে ক্ষণ ছিল শুভ অনেক, জানি আমি মনে।
অরুণ আলোর কিরণমাখা প্রাণে
আমায় ছুয়েছিলে কিসের টানে
কি লাভ আমার তাহা জেনে?
তোমার আকাশ তোমার বাতাস তোমার মুগ্ধ মন
আমার হৃদয় কেড়েছিল হাসিভরা শিউলি ফুলের গান।  
আমাদের এ দেখা যে জনম জনম,
এমনিভাবে প্রতি জনম তোমার সাথে
তাই হবে আমার দেখা কালের শুভক্ষণ।