খঞ্জনা পাখিটি একবার কিছু না ভেবেই
বেরিয়ে পড়ল পথে, তারপর থেকে সে আর
কখনো ঘরে ফিরতে পারেনি, ঠিকানা হারিয়ে গিয়েছে।  
যাকে পায় জিজ্ঞাসা করেছে – বলতে পারো
আমি কোথায় ছিলাম পথে ভাসবার আগে?
দেখে, সকলেরই একই  প্রশ্ন, কেউ উত্তর জানে না
কোথায় ছিল তাদের ঠিকানা? পথও বলে,
আমি তো পথ, তোমাদের চলার জন্য,  
আমারও তো জানা নেই কোন ঠিকানা!