পূর্ণিমার চাঁদ! আহা কি সুন্দর!
হাসিমাখা জোছনা তার
সাগরে আনে উচ্ছ্বাসের জোয়ার,
চিকচিক বালুরাশি স্বপ্নের আবেশে
তারা হয়ে আকাশে ঊড়ে বেড়ায়,
অপূর্ব রূপালি আলোয়
সারা পৃথিবী হাসে চাঁদের হাসিতে
ভালোবাসায় সিক্ত প্রেমিকা-প্রেমিকের হৃদয়!

কিন্তু চাঁদ? দহন জ্বালায় কাঁদে কি নীরবে?
কলঙ্কের দাঁগ বুকে নিয়েও
সবার হৃদয় ছু্ঁয়েছে নিষ্কলুষ জোছনায়,
সবাইকে সে করেছে নির্মল আশীর্বাদ
বুকে গভীর ব্যথা বয়েও হয়েছে মহিমময়ী!