শরতের হাওয়া কাশবনে করে আসা যাওয়া
কিসের খোঁজে? কে শুভ্রবসনা
সেথা আছে লুকায়ে? ডেকে তারে বারে বারে
আকাশ ফিরে যায়, মেঘের শীতল ছায়া
জাগায় মায়া। তবু একলা বসে হৃদয় মাঝে
নীরব ভাষায় সে বুঝি মনের কথা কয়?
তুমি দেখেছো কি তায়? শুনেছ কি কথা তার?
ফুলে ফুলে কাশের বনে তাই কি তুমি জাগাও
ঢেঊয়ের প্লাবন, পাঠাও শরৎ দিনের
আলো-ছায়ায় আপন ভুলে হারিয়ে যাবার আমন্ত্রণ?
মন্তব্য (10)