আপন খেয়ালে এসেছিলে কাছে
তবু চলে গেলে যখন চেয়েছি রাখিতে পাশে।
ভোরের আলো ঝরিয়া গেল
ঝড়ের পূর্বাভাসে
শেফালী ফুটিবার আগে প্রভাতের শান্ত বাতাসে।
মনে মনে গুঞ্জরণে
প্রজাপতি মেলেছিল রঙিন পাখা,
প্রবল হাওয়ায় ভেংগে সে যায়
মাটিতে লুটায় স্বপ্ন জড়ানো আশা,
আমি চেয়ে চেয়ে দেখি হারায়ে সকল ভাষা!
মন্তব্য (10)