যদি নাই বা এল সুখের প্রভাত, কাটাই বিষাদ রাত,
কষ্ট যদি মনের মাঝে সদা বাজে,
ফুল যদি নাই বা পারি তুলতে
শুধু কাঁটার আঘাত রক্ত ঝরায় বেদনাতে,
শূন্য মনে দিবস শেষে যদি পথের পরে থাকি বসে,
নাই যদি বা থাকলো কোন গৃহকোন
দুঃখ-দহন-গ্লানি সেই যদি হয় সাথী আমার সারা জীবন -

তবু আমি ভালোবাসি এই ধরনীরে,
ভালোবেসে আমাকে দিয়েছে সে অমূল্য মোর প্রাণ,
দিনের ছায়া রাতের আঁধার মাটির ছোয়া,
সকলি আমার তরে তার ভালোবাসার দান,  
প্রতিদিন আমার মনে জাগায় সে নতুন দিনের আশা।
আমি তাই বাসি ভালো সবকিছু তার, এ  জগতে
আর কেউ না থাকুক, কিছুই না পাই, সে রয়েছে আমার!