চাঁদ কেন আকাশে থেকে জোছনা ছড়ায়,
কেন সে আসে না কাছে? দূরে থেকে
সেকি সত্যি ধরনীকে ভালোবাসে?

জোছনা তার প্রিয় মুখ হাসি মাখা,  
হৃদয়ের প্রেম স্বপনে আঁকা,
মনোরম রূপ কবিতায় কাব্য লেখা,
নয়নের দীপ্তি চেয়ে চেয়ে বিশ্ব দেখা,
হৃদয় পরশ করে অন্তরে অন্তর ছুঁয়ে থাকা।

যেখানে ইচ্ছা থাকুক চাঁদ দূরে,
শুধু জোছনা তার ভালোবাসিয়া
আসিয়া পড়ুক ধরনীর পর
ফুটাক পুষ্প মায়ায় ভরিয়ে আমার ঘর!