কোন এক সন্ধ্যায় তারা ওঠা অন্ধকারে
তুমি আমার হৃদয় চেয়ছিলে শতজন্মের অধিকারে।
কিছু না বুঝে আমিও দিয়েছিলাম,
তোমার হৃদয় পাব বিনিময়ে সে বিশ্বাসে।
কিছু বাকী ছিল না আর দেবার -
তুমি নিলে, ভেবেছিলাম আমিও পেলাম।
কতকাল কেটে গেল এমনি ভাবে।
অকস্মাৎ একদিন সত্যের মুখোমুখী,
বুঝতেই দেখি গিয়েছি ঠকে, আমি
হয়েছি এক মিথ্যুকের মিথ্যা প্রবঞ্চণার শিকার!
মন্তব্য (12)