হৃদয়ের একূল যদি ভাসে প্লাবন জলে,
ও কুল বলে, আমায়ও ভাসাও উতাল তলে,
আমিও বাঁধন টুটে যাব ছুটে
পড়ব ভেঙে সকল লুটে,
ভেসে যাবে কার বাড়ীঘর
ভাবনা কেন থাকবে আমার,
বুকে আমার আসুক জোয়ার
আমিও কুল হারিয়ে হতে যে চাই দুর্নিবার!