আমার বিরহ দিনের ব্যথা আজ পেল সে ছুটি,
বালির বাধা ভেঙে ঢেউয়ের সাথে লুটোপুটি।  

আকাশের গা ছুঁয়ে আজ সাগর হারায়
           কূলহীন দিকহারা ঐ অসীম দিগন্তে,
তোমার ছায়া ঢেউয়ে ঢেউয়ে আসে কূলে,
        রাখি তারে যত্ন করে নীল বসন প্রান্তে।