আকাশভরা দৃষ্টি মেলে ফুঁটেছে সূর্যমূখী
চোখে নিয়ে বিস্ময়, হৃদয়ে কি যেন সে চায়।

কান পাতে পথে অধীরা উন্মনা, আসছে কি ভেসে
চিরকালের সেই কথাটি জড়িয়ে কোমল বেদনায়?
ঢেউ তুলে দুলবে বাতাসে
লজ্জালাজুক ভালোবাসায় হেসে
দিনের আশায় মনের স্বপ্নে পাবে যখন তার পরিচয়।