হৃদয় দিয়ে যদি না পেরেছো বাসতে ভালো,
হৃদয় প্রদীপে জ্বেলেছো কেন ভালবাসার আলো?

সন্ধ্যা-শিখা সুগন্ধে
মৃদু-মন্দ আনন্দে
পরশ তোমার ছড়িয়েছিলে মনের আঁচল ছায়ায়।
সে ছিল কি মিছে, মিলিয়ে যেতে শিশির বেদনায়?