আজ এসেছি তোমার কাছে থাকতে কিছু ক্ষণ।
ছিলাম দূরে সাগর পারে
বাদল হাওয়ায় হঠাৎ উঠল কেঁদে আমার মন!

এনেছি স্বপ্ন হৃদয় ভরে
ভিজাবো তোমায় ভালোবাসার নীরে
মেঘের মায়ায় শোনাবো তোমায় শ্রাবণ রাতের গান।

উড়ায়ে বাতাসে রংধনু অঞ্চল
এনেছি সাথে কদম মুকুল
ললাটে তোমার পরশ করিয়া জুড়াবো তাপিত প্রাণ!