ক্লান্ত রাতের বাতাস রাতকে ঢেকে কয়,
“হে রজনী, শূন্যতায় কেন ভরাও হৃদয়,
কার স্বপনে তারায় তারায় ছায়া মেলে
বসে আছো চাঁদের নীরব জোছনা ঢেলে,
বিশ্বজোড়া দৃষ্টি মেলে ব্যথার কথা কও
নির্জনেতে ঢেউ তুলে কাহার পথ চাও?”

সহসা ফুটলো ফুল হৃদয় মেখে বেদনাতে।
বাতাস শুধায়, “এসেছো খেলতে রাতের সাথে?”