তোমার ঘরের ঠিকানা তুমি জানো না?
সন্ধ্যা বেলায় সবাই ঘরে ফিরে যায়,
সারাদিন ঘুরে ঘুরে তুমিও ক্লান্ত হও,
তখন কোথায় যাবে বিশ্রাম নিতে? জানো না?
তোমার ঘর নেই, পথে পথে
এমনিভাবে আর কতদিন চলতে পারবে?

“যতদিন সময় আছে ততদিন,
সময় ফুরালে চলার আর কি প্রয়োজন?”