দিও না ঝরিতে নয়নের জল
নয়নে তারে রাখো তুলে।
বুকের ব্যথা থাকুক বুকের মাঝে
লুকায়ে রাখো তারে মনের অতলে।

ঝড়ের আঘাতে যখন আঁধার আসে রাতে
তারে পায় নাতো ভয় মাটির প্রদীপ
জাগে সে নীরবে জ্বেলে আপন শিখা,
সে জানে সকাল হবে ঊষার পথে,
তখন রবির হাতে তুলে দেবে আলোর পতাকা।