মধুর প্রণয় সাঁঝের তারা · কবিতা · 2017-07-10 · 754 ভিউ ফুল ফুঁটে আছে বনের লতায় লতায় পরশ পাবার আশে, মৌমাছি সব আসবে কখন স্বপ্ন আবেশে। প্রাণের সাথে প্রাণের গানে গুঞ্জরিয়া মনের বনে ছুঁয়ে দেবে কথা কবে বিশ্ব ভুলে হৃদয় জুড়ে জাগবে অন্ধ প্রলয়, চারিদিকে ভাসবে রেনু মধুর প্রণয়। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (13)