বৃষ্টি আসে আষাঢ় মাসে
মনের ঘাসে ঘাসে,
ব্যাথার সুধায় আঁধারঘন
চিত্রপটে তোমার ছবি ভাসে।

কাজলমাখা নয়নতলে
মেঘের শোভায় বিজলী জ্বলে,
হৃদয় আমার তোমায় ছুঁয়ে
আশায় আশায় স্বপ্নদেশে উড়ে চলে।