স্বপ্নে পাওয়া সেই বেদনা সাঁঝের তারা · কবিতা · 2017-07-08 · 645 ভিউ মেঘগুলো সব এলোমেলো ভেসে চলে ভাবনাগুলো খুঁজে বেড়ায় বিশ্ব জুড়ে গত আষাঢ়ের হারিয়ে যাওয়া কথা। তখন ফুটেছিল বনলতা, গা ছুঁয়ে তার শিহরণে ঝরেছিল বাদলকনা। সাগর থেকে জেগে উঠে গগন পথে ছায়ায় হেঁটে আবার পেতে চায় স্বপ্নে পাওয়া সেই বেদনা। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (11)