কে চলেছো আলোর যাত্রী?
অন্তহীন গহীনে জ্বেলেছো আলোর শিখা
লক্ষ-কোটি নীহারিকা,
ছুটছে সবে দিগ্বিদিকে
বিকশিতে জগৎ আলোর কিরণ প্রভায়।
আঁধার ঘরে অন্ধ রাত্রি, বন্দী আমি,
তবু আলোর স্বপ্নে আমি জাগি।
তোমার পথের আলোক রেখা
ভালোবাসার অক্ষরে গভীর লিখন লেখা,
তোমার শিখায় জীবন আমার তাইতো আলোকময়।
মন্তব্য (10)