প্রজাপতি ফুলে ফুলে ভেসে বেড়ায়
স্বপ্ন ছড়ায় ফুল ফোটানোর মেলায়।
তোমার আকাশ আমার আকাশ
সেথায় এসে মেলে,
তোমার সাথে দেখা আমার
ফুল কুড়াবার ছলে,
প্রজাপতির পাখায় পাখায়
মনের বনে স্বপ্ন উঠে দুলে।