একদিন এক পাগল বন্ধু আমার
কহিল আমাকে ডেকে, জানোতো ভবতোষ,
কাল সারারাত আমার কেটেছে বড় যন্ত্রণায়
বড় অসন্তোষ
মধ্যরাতে হঠাৎ উঠেছে সূর্য
অসহ্য তেজ, সবকিছু পুড়ে
ছারখার প্রায়, আমি সহ্য করতে পারি না,
চিৎকার করে বলেছি, হে সূর্য
এ তোমার কেমন বেশ?
বলেছে কি জানো? বলে, আমার কি দোষ?
তোমরা মানুষেরাই তো  নষ্ট করেছো পরিবেশ,
দিনে আসি, আছে কি আমার সে সাহস!