তোমায় দেখব বলে সাঁঝের তারা · কবিতা · 2017-06-22 · 818 ভিউ আলোর বানে ভরল সকাল ফুল হাসে তাই বনে, তোমায় দেখে ভাঙল ঘুম রঙ এল মোর মনে। এ পথ দিয়ে হেঁটে গেলে কোমল চরণ ফেলে, স্বপ্নে ভেসে উড়ল হাওয়ায় শিশির দলে দলে। নাই বা যদি দেখলে আমায় থাকলে আমায় ভুলে, তবু ছিলাম তোমার পথে দেখব তোমায় বলে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (11)