ফিরে এস হে কবি, বীর ধুমকেতু -
আগুনে তোমার হোক আবার উদ্বোধন,
নতুন কালের নতুন জীবন মানবতায় হোক বলীয়ান।
তুমি কোথায় গিয়েছ চলে
কেন আছ ভুলে
আবার কর রচনা নতুন দিনে,
‘চল চল চল যত বঞ্চিত দল
মাতা-ভগ্নী লাঞ্ছিত-রুগ্ন-দূর্বল
ভাঙ্গিয়া আগল
দলিয়া সব অত্যাচারী আনিবে নতুন সূর্য, নতুন বল।’
ফিরে এসো ফিরে এসো হে বীর, মহান!
তূর্য হাতে সূর্য তোমার রক্ত ঝরাক
ঘুচে যাক বঞ্চিত মানুষ, মা ও মাতৃভূমির সব অপমান!
মন্তব্য (9)