ঝরে যারা খেলার ছলে সাঁঝের তারা · কবিতা · 2017-05-25 · 805 ভিউ আমি কুড়াই কুঁড়ি ঝরে যারা খেলার ছলে, বিদায় বেলা আমার সাথে মনের কথা বলে, ডাক শুনেছে গানে গানে আকাশে চায় তারার পানে, সময় তো আর নাই, ঝরল তাই ধরার কোলে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (7)