কথায় কথায় রাত্রি যদি হবে, দিন যেন না আসে।
তোমার-আমার হৃদয় কুসুম যেন স্বপ্ন-আশায় ভাসে,
সারাজীবন মনের কথা ভাসুক নীহারিকার দেশে,
তুমি-আমি স্বর্ণলতার বাঁধন জোছনা ধারায় মিশে।