যদি রাখ হাত আমার হাতে,
রাখব হৃদয় তোমার হৃদয় স্রোতে।
তোমার চোখের জলে
মুক্তার হাসি ঝিনুক খুলে
উঠুক ঝলসি নতুন প্রভাতে,
পথ ভুলে চলব পথ নতুন পথে
তোমার সাথে,
বেদনাকে নেব বেঁধে তোমার বেদনাতে।
কে এলেম কোথা হতে যাব কোথায়
কি প্রয়োজন তা জানায়,
ভিজব আজ বরষা ধারায়
চলব দু’জনে একসাথে
নতুন আলোর স্বপ্নভরা রথে,
হৃদয় রেখে তোমার হৃদয় স্রোতে।
মন্তব্য (10)