আমার ছবি, সে তো কালের বুকের মলিন ধূলা,
বুকে তারে টেনে নিয়ে দিয়েছ সম্মান।
আমি ছিলাম তোমার কুড়িয়ে পাওয়া ধন,
তোমার মনে জড়িয়ে আমার মন
ভুলেছিলে কালের কথা, অস্তপথে হঠাৎ রাতের আগমন।
চেয়েছিলে আঁকতে আমার ছবি -
সারা দিনের প্রয়াস কত তবু আঁকার হয়নি সমাপন!
মন্তব্য (6)