আলোয় গড়া হৃদয় তোমার বেড়াও আলোয় ভেসে
আলোর ছোঁয়ায় ফুল ফুটিয়ে থাকো ফুলে মিশে
আলো দিয়ে বাঁধা তোমার মাথার কালো বেনী
খোঁপায় গোঁজা আলোক পুষ্প অরূপ সেই বন্ধনী
প্রদীপ হাতে সর্বজনে বিলাও আলোর বানী
আলোর গানে বিশ্বলোকে ফোটাও দিনমনি।