শৈশবের ভালবাসার নাফ নদ ঘিরে গড়ে উঠা জনপদ,
৬৩ কিলোমিটার দৈর্ঘ্য মানে এখন,
৬৩ হাজারেরও বেশী দুঃখের সীমানা।
উবে গেছে এখানকার সাহিত্যের গজে উঠা বীজগুলি,
উবে গেছে এখানকার গর্জে উঠা যুবকগুলি।
মত্ত আজিকে সবাই,
মোহগ্রস্ত বেশীরভাগ।
অশান্ত সবপাড়ায়,
বিদ্যাঙ্গন ছেড়ে ধরেছিল বিপথ।
ড্রাগ-জরা, অনাকাঙ্ক্ষিত আবর্জনার আগমন।
তছনছ-চুরমার, ধরপাকড়, মৃত্যু-লাশ।
এ যেন পুড়ে একটু একটু ধোঁয়া বের হওয়া নরক!
আমাদের মতো যুবকদের আর কোন স্বপ্ন নেই!
স্বপ্ন দেখতে ভয় পাই এখন....

(২৩ এপ্রিল ২০২০ খ্রিস্ট অব্দ)
কুঞ্জবাগিচা, টেকনাফ।