হঠাৎ আকাশে ঝলমলে সোনা রোদ/
হঠাৎ চেয়ে দেখি গুড়িগুড়ি বৃষ্টি /
বৃষ্টি মানে আকাশেরই কান্না
কান্না শেষে ঝলমলে সোনা রোদ।

কেউ চলে গেলে ফিরে কি আসে আবার?
আগুন জ্বলছে বুকে তাই পুড়ছে অথৈ পাথার।
কেউ দূরে গেলে ফিরে কি আসে আবার?
মন থেকে দূরে খুব কাছে থেকে কি লাভ বলো আর?

বলতে বসেছি আজ এই জীবনের ইতিহাস
পাতা ঝড়া দিনে তুমি হীন মনে করছি হাসফাস
পাখিদের চোখে পশুদের বুকে আমার জন্য মায়া
কি ভুল বলো হঠাৎ করে তুমি পালটে ফেললে কায়া
একবার ফিরে তাকাও এ দিকে পথ আমার
কেউ চলে গেলে ফিরে কি আসে আবার?
আগুন জ্বলছে বুকে তাই পুড়ছে অকূল পাথার।
কেউ দূরে গেলে ফিরে কি আসে আবার?
মন থেকে দূরে খুব কাছে থেকে লাভ কি বলো আর?