মানবতার কান্নাঃ ০১
আজব এই দুনিয়া । কেউ থাকে রাজ প্রাসাদে কেউ থাকে রাস্থায়। কেউ খেতে পায় না আর কারো খাওয়ার লোক নাই। আমরা কি পারি না এই অভাবী মানুষ গুলোর অভাব দূর করতে। আমাদের আশে পাশে তো সম্পদশালী লোকের অভাব নেই। এদের অভাব দূর করার জন্য খুব বেশী কিছুর দরকার নেই। অথচ মানুষ তার নিজের আরাম আয়েশের জন্য কত কি করছে এদেরই পরিশ্রমের অর্থ দিয়ে। পক্ষান্তরে এই সব মানুষই সারা জীবন নির্যাতিত হয়ে আসছে। একটা শ্রেণি শোষিত হচ্ছে আরেকটা শ্রেণি শোষণ করেই যাচ্ছে। কোথায় মানবতা আর কোথায় আল্লাহর প্রদর্শিত বিধান। না মানা হচ্ছে মানবতা না মানা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ আল কোরআনে বলছেন ধনী লোকদের সম্পদে গরীব লোকদের হক আছে। মানুষ এখন আর হালাল হারাম চিন্তা করে না। শুধু চাই আর চাই। মানুষ কি জানে না যে এই সম্পদ তার কোন কাজে লাগবে না মরার পর। তারপরেও সম্পদের চিন্তায় মগ্ন। মানুষের জন্ম তো সম্পদের পাহাড় তৈরী করার জন্য না, মানুষের জন্ম মানব সেবা করার জন্য। সম্পদ চলে গেছে একটা শ্রেণির হাতে আর এরা হল পুজিবাদী সমাজ। হায়রে মানবতা, হায়রে পুজিবাদ। দোহাই, মানবতাকে ঔসব পুজিবাদের হাত থেকে রক্ষা করুন। নয় তো শেষ করে দিবে সভ্যতা।
আসুন মানবতার জন্য কাজ করি। আজই শুরু করুন, আপনি যেখানে আছেন সেখান থেকেই। তবেই আমরা পাব সুন্দর শোষণমুক্ত পৃথিবী, স্বপ্ন হবে সত্যি।
মন্তব্য (6)