দিন এসেছে নতুন হওয়ার
সবাই নতুন হও
অতীত মনের দুঃখের চাদর
সুখের ঘাটে ধোও

মূর্ষকে আজ দাও ডুবিয়ে
হর্ষ নদের পাড়ে
আনন্দের আজ উঠাও তুফান
স্তব্দ বাঁশের ঝাঁড়ে

আজ ক্লান্ত গাছের শিকড় ছিড়ে
শান্ত শাখায় রাখো
শিশির ধোয়া সবুজ পাতায়
ইচ্ছে যা হয় আঁকো

আজ দুঃখ মেঘের পাহাড় ঠেলে
সুখের সূর্য হাসাও
সেই সাগরের ঢেউয়ের মাঝে
মায়ার ভেলা ভাসাও

আজ সূর্য দিনের নব আনন্দে
সাজাও ধরার দেহ
নিজেও তুমি মাতো আনন্দে
আজ বলার নাইতো কেহ।

- আহমাদ মাগফুর
শ্যামলী, কল্যাণপুর