পাখি তোমার বাসা কোথায়,
ভয় পেয়না তুমি আমায়?
বাঁধবো নারে তোরে খাঁচায়,
নাচবে তুমি বাঁচার নেশায়।
বন্ধু তোমার ঝগড়া করে,
কেন তুমায় ঠুকর মারে?
আসবে যদি আমার ঘরে,
রাখবো তোরে আদর করে।
বাঁধবে বাসা দেওয়াল ঘরে,
খর কোটাকে আপন করে।
যাসনে উড়ে দূরের বনে,
কাছে থাকিস আপন মনে।
*********
নিজ বাসভবন, ধর্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১২/১১/২০১৭
সন্ধ্যা-৭.৩৭
মন্তব্য (6)